রোজা ও তারাবি নামাজ পড়ারনিয়ম
com.pgappsbd.rojaotarabinamaj
View detailed information for রোজা ও তারাবি নামাজ পড়ারনিয়ম — ratings, download counts, screenshots, pricing and developer details. See integrated SDKs and related technical data.
Screenshots
Description
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো সালাত বা নামাজ এবং আরেকটি হলো সওম বা রোজা। তাই রোজার সঙ্গে নামাজের সম্পর্ক সুগভীর। প্রিয় নবী (সা.) ইরশাদ করেছেন: ‘নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করেছে, আর আমি তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করেছি; অতএব যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে দিনে রোজা পালন করবে ও রাতে তারাবির নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এমন পবিত্র হবে যেমন নবজাতক মাতৃগর্ভ থেকে (নিষ্পাপ অবস্থায়) ভূমিষ্ঠ হয়। (নাসায়ি শরিফ, খণ্ড: ১, পৃষ্ঠা: ২৩৯)।
তারাবির নামাজের ফজিলত
রমজান মাসের সওগাত লাভের জন্য বিশেষ ইবাদত হলো তারাবির নামাজ। হজরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ (সা.) বলেন: ‘যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে রাত জেগে তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’ (বুখারি শরিফ, প্রথম খণ্ড, পৃষ্ঠা: ৩০, হাদিস: ৩৬; ই. ফা.)।