Charkalia Alumni Association
com.macrosoft.myalumni
View detailed information for Charkalia Alumni Association — ratings, download counts, screenshots, pricing and developer details. See integrated SDKs and related technical data.
Screenshots
Description
চরকালিয়া উচ্চ বিদ্যালয় চাঁদপুর জেলার বর্তমান মতলব উত্তর উপজেলার অধীন ১২ নং ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত । আজ থেকে ১০০ শত বছর পূর্বে ১৯২১ সালে এর জন্ম । এই স্কুলের সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠাতার নাম এখনো জানা যায়নি । তবে তা খুঁজে বের করার চেষ্টা অব্যাহত আছে । "গৌরাঙ্গ বাজার মধ্য ইংরেজি স্কুল" নাম যাত্রা শুরু করলেও কালের বিবর্তনে তা এখন "চরকালিয়া উচ্চ বিদ্যালয়" নামেই সুপ্রতিষ্ঠ । ইতিহাস থেকে জানা যায় যে, বর্তমান কুমিল্লা বোর্ডের অধীনে এই স্কুল থেকে ১৯৫৪ ইং সালে প্রথম এস. এস. সি পরীক্ষায় অংশগগ্রহন করে । অত্র অঞ্চলের শ্রেষ্ট এই স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মানুষ গড়ার কারিগর হিসেবে জন্ম থেকে আজ অবধি কাজ করে যাচ্ছে । ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে বিগত ১০০ (একশত) বছর যাবৎ এই স্কুলটি সমাজে অগণিত কীর্তিমান সন্তান গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে । উল্লেক্ষ, এই স্কুলটির প্রথম প্রধান শিক্ষক ছিলেন মরহুম ইয়াকুব আলী বি.এ. । অত্র বিদ্যালয়ের কীর্তিমান ছাত্র ছাত্রীরা সবাই মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় স্কুলের ১০০ বছর পূর্তি উপলক্ষে প্রথম পুনর্মিলনী সফলভাবে আয়োজন করার লক্ষে খুব শীঘ্রই প্রাক্তন ছাত্র ছাত্রীদের সমন্বয়ে "এলামনাই এসোসিয়েশন" গঠন করবে । সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য । বিদ্যালয়ের ইতিহাস সংগ্রহে দিন রাত কাজ করে যাচ্ছে অনেকে । পরবর্তীতে আরো বিস্তারিত দেখতে পাবেন সবাই ।